বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা পশ্চিমের দায়িত্বশীল মু: আতাউর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি পুলিশ কর্তৃক অন্যায়ভাবে জামায়াত নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগরী উত্তরের আমীর বলেন, সরকার শুধুমাত্র বিরোধী রাজনীতির প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে গ্রেফতার করেছে। দেশে বিরাজনীতিকরণের অংশ হিসেবে শুধুমাত্র হয়রাণী করার জন্যই তাকে বেআইনীভাবে গ্রেফতার করে নিজেদের ফ্যাসীবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সরকার।
বিবৃতিতে বলা হয়, সরকার প্রাতঃভ্রমণ শেষে একটি মাঠে খেলা দেখার সময় কোনো প্রকার পরওয়ানা ছাড়াই তাকে গ্রেফতার করেছে। তাকে প্রথমে হাতিরঝিল থানা ও পরে ডিবিতে পাঠানো হয়েছে। যা সরকারের অসহিষ্ণু ও অগণতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে।
প্রেস বিজ্ঞপ্তি
এমআর





