পদ্মা সেতুতে ১৪’শ কোটি টাকার কাজ শেষ হয়েছে। আরও ১৬’শ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আগামী সাড়ে ৩ বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে পাবলিক লাইব্রেরি সেমিনার হলে আমরা সূর্যমুখী আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকী-২০১৪ উদযাপন ও বঙ্গবন্ধুকে নিয়ে গানের সিডি স্বপ্নের সীমানার মোড়ক উম্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
তিনি বলেন, তিনটি কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, কোরিয়ার ডায়েলিম এল অ্যাণ্ড টি জেভি এবং স্যামসাং ফি অ্যান্ড পি করপোরেশন তাদের পর্যবেক্ষণ করে রিপোর্ট দিয়েছে এবং তাদের রিপোর্ট সঠিক হয়েছে।
তিনি আরও বলেন, ‘আগামী মে মাসে ঢাকায় যানজট নিরসনে এলিব্রেটেড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু হবে। এর কিছু দিন পরেই ঢাকা মেট্রো রেলের কাজও শুরু হবে।’
উপজেলা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে এখনি কোন মন্তব্য করতে চাইনা। মাত্র দুই ধাপ নির্বাচন শেষ হয়েছে। আরও তিন ধাপের নির্বাচন বাকি আছে। সবগুলো শেষ হলে পরে দলের কতৃত্ব নিয়ে মন্তব্য করবো।’
যোগাযোগমন্ত্রী বলেন, রাজনীতিতে হার জিত থাকবেই। তবে আমরা চেয়েছিলাম নির্বাচন সুষ্ঠু হোক। সেটা হয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
আমরা সূর্যমূখী সংগঠনের সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আলোচান সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
ঢাকা, এমআর, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)
রাজনীতি
সাড়ে ৩ বছরের মধ্যে পদ্মা সেতু: ওবায়দুল কাদের
পদ্মা সেতুতে ১৪’শ কোটি টাকার কাজ শেষ হয়েছে। আরও ১৬’শ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আগামী সাড়ে ৩ বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের





