জরুরী এক সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৮ ডিসেম্বর( বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এমআর/এসএইচ





