সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সামসুল হক টুকু বলেছেন, আইনশৃংখলা বাহিনীকে অস্ত্র দেয়া হয়েছে সন্ত্রাস দমন করার জন্য, দেশের শান্তি-শৃংখলা রক্ষার জন্য। তাদের অস্ত্র যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে তা বৈধ বলে বিবেচিত হবে। তিনি আইনশৃংখলা বাহিনীকে শান্তি শৃংখলা রক্ষা এগিয়ে আসার ও আহব্বান জানান।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে টুকু আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন আবরোধ-হরতাল দিয়ে উন্নতির ধারাকে বাধাগ্রস্থ করা হচ্ছে। দেশের মানুষ যেভাবে পথে নেমে এসেছে তারা পালানোর পথ পাবে না, দেড়মাস ধরে খালেদা জিয়ার আবরোধ হরতালের নামে নাশকতা চালনো হচ্ছে। তার নির্দেশে মানুষ হত্যা করা হেচ্ছ।

তারা ১৯৯৬ সালে আমাদের প্রায় ২৬০০ নেতাকর্মী হত্যা করেছিল, শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেট হামলা করেছিল, তারা অর্থনীতিবিদ এসএম কিবরিয়া ও আহসান উল্লাহ মাষ্টারকে হত্যা করেছে । আজকে তিনি বিরোধী দলের পদেও নেই।

১ জানুয়ারি যেদিন ছেলে মেয়েরা বই পাবে তিনি ওই দিন হরতার ডেকেছেন,বিশ্বইজতেমা তার হরতাল থেকে মুক্ত হতে পারেনি। আমরা নামাজ দোয়া কম পড়ি কিন্ত ইদ-ই-মিলাদুন্নবী সবার কাছে একটি গুরুত্বপূর্ণ দিবস সেই দিনও তিনি হরতাল ডেকেছেন।

শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জোটের সহ-সম্পাদক এমএ করিম বলরাম পোদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএ/এআর