আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির আরও ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এসব সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে দেখা যাচ্ছে অনেক নতুন মুখ । এতে করে পুরতনদের অনেককে বিদায় নিতে হচ্ছে। কাউকে দেয়া হচ্ছে পরিবর্তিত পদ, কেউ একেবারেই বাদ যাচ্ছেন।
শুরুতে ওবায়দুল কাদেরকে সাধারন সম্পাদক করায় সৈয়দ আশরাফের জায়গা হয়েছে প্রেসিডিয়ামে। সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানকে করা হয়েছে যগ্ন সাধারন সম্পাদক। শিক্ষা বিষয়ক সম্পাদক থেকে প্রেসিডিয়ামে স্থান করে নিয়েছেন নুরুল ইসলাম নাহিদ।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বাদ পড়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলি, বীর বাহদুর এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জিমান ভুইয়া ডব্লিউ।
বাদ পড়েছেন প্রভাবশালী নেতা অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক আ হ ম মোস্তফা কামাল লোটাস ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নুর ।
জারিফ





