বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

শনিবার (০২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, সহ প্রচার সম্পাদক জহির উদ্দিন জহির, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম আফতাব, সাবেক কাউন্সিলর সেদরুল ইসলাম ডাম্বেল ও যুবদল নেতা রাসেল আহম্মেদ রনি প্রমুখ।

ওএফ