জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশে সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বেছে বেছে গ্রেফতার করছে।
চুয়াডাঙ্গায় দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান এবং রামগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সোমবার এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, মিল্টনকে গ্রেফতার করার পর পুলিশ তার কাছ থেকে অস্ত্র পাওয়ার যে কল্পকাহিনী প্রচার করছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি দামুড়হুদা ওদুদশাহ্ ডিগ্রী কলেজের একজন খ্যাতিমান সহকারী অধ্যাপক তার কাছ থেকে কোন ধরনের অস্ত্র পাওয়ার প্রশ্নই আসে না। তার মত একজন আদর্শবান শিক্ষক ও ইসলামী ব্যক্তিত্বের নিকট থেকে অস্ত্র পাওয়া যাওয়ার কথা কোন পাগলেও বিশ্বাস করবে না।
মিথ্যা প্রচারণা বন্ধ করে দামুড়হুদা ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম মিল্টন এবং রামগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ সারাদেশে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান অধ্যাপক মুজিবুর রহমান।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'রাজনৈতিক প্রতিহিংসায় বেছে বেছে গ্রেফতার'
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশে সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বেছে বেছে গ্রেফতার করছে। চুয়াডাঙ্গায় দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান এবং রামগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের





