অতীতে কখনো রাজনৈতিক দলের কার্যক্রমে আদালত যুক্ত হচ্ছে বা হস্তক্ষেপ করছে এমনটা দেখিনি। আর এখন ছাত্রদলকে ধ্বংস করার জন্য আদালতকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপিকে এতই ভয় পায় যে ছাত্রদলের কমিটি নিয়েও তাদের গায়ে জ্বালা ধরেছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘ছাত্রদল একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্ধারণ করেছে। তারপরও সরকার আদালতকে ব্যবহার করে এই কমিটিকে ধ্বংস করার চক্রান্ত করছে।

অথচ ছাত্রলীগ আরপিও ভঙ্গ করে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়ে নতুন দুজনকে দায়িত্ব দিয়েছে। এ ব্যাপারে আদালত এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।’

এএস