আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির সহ-দফতর সম্পাদক শামিমুর রহমান শামিম ও আসাদুল করিম শাহীন মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে বিএনপির চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বার্তা নিয়ে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে যান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সেকেন্দার আলী কার্ডটি গ্রহণ করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানান।
এমএইচ





