চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির অন্যতম নেতা আহমেদুল আলম চৌধুরী রাসেলের মা লুৎফা বেগম সুরাইয়া চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক জানান।

বিজ্ঞপ্তিতে তিনি মরহুমার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

লুৎফা বেগম সুরাইয়া চৌধুরী সোমবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেন।

এমএইচ