জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ চট্টগ্রামের লালদিঘী ময়দানের জনসভায় যোগ দিতে বিমান পথে ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার সকাল ১১টা ১০ মিনিটে এরশাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীন রুটে ঢাকা ত্যাগ করেন।
বিমানে থাকা এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এরশাদ চট্টগ্রামের লালদিঘী ময়দানে মহানগর জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণ দিবেন। বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে।
সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর জাপার আহ্বায়ক মেহজাবিন মোর্শেদ এমপি। বক্তব্য রাখবেন, জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।
এসএইচ





