স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার সকাল সাড়ে ৮টায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ ছাত্রদল নেতৃবৃন্দ রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, মনিরুজ্জামান রেজিন, মামুন বিল্লাহ, নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, নূরুল হুদা বাবু, মফিজুর রহমান আশিক,মামুন হোসেন ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন শাওন, সাইদুর রহমান রয়েল, কামরুল হাসান খান সাইফুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন সহ ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক নেতৃবৃন্দ।

১৯৯০ সালের এই দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ ঢাকার রাজপথে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুকে ঘিরেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে। গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয় স্বৈরাচার পতনের চূড়ান্ত আন্দোলন।

এমএইচ