সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিগত বাজেটের সময় ডলারের দর কম ছিল। এখন দর বেড়েছে, তাই মানুষের কষ্টও বেড়েছে।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পদ্মা সেতুর নির্মাণ কাজের সাইট পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ডলারে মূল্য বৃদ্ধি পেলেও পদ্মা সেতু নির্মাণে কোনো ধরনের সমস্যা হবে না বলেও জানিয়ে মন্ত্রী বলেন, ২০১৮ সালের শেষের দিকে মূল সেতুর কাজ শেষ হবে।
ওবায়দুল কাদের বলেন, সড়ক ও সেতু উন্নয়নে বাংলাদেশে এই প্রথম বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে। পদ্মা সেতু নির্মাণে ৮,৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, কিছু কিছু গণমাধ্যম পদ্মা সেতু নিয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করছে। আমি সবাইকে দ্বিধাহীন চিত্তে বলতে চাই- মূল পদ্মা সেতু নির্মাণে নির্ধারিত সিডিউল থেকে আমরা এক চুলও পিছুপা হব না।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পদ্মা সেতুর নিবার্হী প্রকৌশলী (পুনর্বাসন) তোফাজ্জল হোসেন, সিনেহাইড্রো কপোরেশন, চায়না মেজর ব্রিজ কনসালটেন্টের পক্ষে নিজ নিজ প্রতিনিধি।
কেএইচ





