নিজেদের ব্যর্থতা ঢাকতে ও যুদ্ধাপরাধীরে বিচার বাধাগ্রস্থ করতে লংমার্চ করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৪ দলের এক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ সবকথা বলেন।
তিনি বলেন, বিএনপি লংমার্চের নামে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। যুদ্ধাপরাধীদের বিচার ও গণতন্ত্রের ধারাবাহিকতা বিনষ্টের চক্রান্ত করছে। তাদের এ সফর ব্যর্থতা ঢাকার জন্য। বিএনপি তাদের নেতাকর্মীদের চাঙ্গা করতে লংমার্চের নামে নতুন চক্রান্ত শুরু করছে।
তিনি আরও বলেন, বিএনপি আজ লংমার্চের নামে গাড়ী মার্চ শুরু করেছে। তাদের উদ্দেশ্য, হতাশ নেতা-কর্মীদের উজ্জীবিত করা। পানি প্রতিটি মানুষের প্রয়োজন। আমরা চাই এ বিষয়টির একটি সুষ্ঠু সমাধান হোক। এটা রাজনৈতিক কোন বিষয় নয়।
বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আসুন শন্তিপূর্নভাবে আমরা এর সমাধান করি। আপনারা আমাদের সহযোগিতা করুন। লংমার্চের নামে কোনো নৈরাজ্য করতে চাইলে সরকার কঠোর হস্তে দমন করবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিস্তার ন্যায্য হিস্যা পাবো। তিস্তার পানির উপর আমাদের অধিকার আছে । দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এর সমাধান করা উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রি পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিষ্ট কেন্দের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণ আজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
নিজেদের ব্যর্থতা ঢাকতে লংমার্চ করছে বিএনপি: নাসিম
নিজেদের ব্যর্থতা ঢাকতে ও যুদ্ধাপরাধীরে বিচার বাধাগ্রস্থ করতে লংমার্চ করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৪ দলের এক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে





