ছাত্রলীগের ২৮তম সম্মেলনের প্রথম দিনে খাবার বিতরণকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে চলে যান। এরপর এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে খাবার বিতরণকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন।

এর আগে বেলা সোয়া ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জাতীয় সংগীত গাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংসদ জাহাঙ্গীর কবির নানকসহ ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত আছেন।

এমকে