জনসভা করার অনুমতি না দিলেও নিহত ৭জনের সপরিবারের সদস্যদের সমবেদনা জানাতে নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
১৪ মে বুধবার তিনি নারায়ণগঞ্জ যাচ্ছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার টাইম নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনসভার অনুমতি না দেওয়ার বিষয়টি গতকাল বিএনপি চেয়ারপারসনকে অবহিত করা হয়েছে। তখন তিনি আমাকে জানিয়েছেন, জনসভার অনুমতি না দিলেও নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর জন্য নারায়ণগঞ্জে আসবেন।
তৈমুর আরও বলেন, বুধবার সকাল ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে নারায়ণগঞ্জের দিকে রওনা হবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে জানান, সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ১৪ মে নারায়ণগঞ্জ যাবেন।
[b]ঢাকা, এমএইচ, ৯ মে(টাইমনিউজবিডি.কম)[/b]
রাজনীতি
১৪ মে নারায়ণগঞ্জ যাচ্ছেন খালেদা
জনসভা করার অনুমতি না দিলেও নিহত ৭জনের সপরিবারের সদস্যদের সমবেদনা জানাতে নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৪ মে বুধবার তিনি নারায়ণগঞ্জ যাচ্ছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার





