বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ রাতে তাঁর গুলশান কার্যালয়ে ৭০ পাউন্ড ওজনের কেক নিয়ে যাবে ছাত্রদল।
শনিবার রাত ৮টায় গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই কেক কাটা হবে।
ছাত্রদল আয়োজিত নিজের জন্মদিনের অনুষ্ঠানে খালেদা জিয়া অংশ নিতে পারেন। ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি টাইমনিউজবিডিকে এমনটিই জানিয়েছেন।
সাধারণত প্রতিবার ১৫ আগস্ট সকালে নয়াপল্টনে কেক কেটে আলাদা আলাদাভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন করে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। তবে এবার তা হয়নি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর পর্যন্ত এ ধরনের কোনো আয়োজন দেখা যায়নি।
তবে গতকাল শুক্রবার রাতে গুলশানের বাসায় পরিবারের স্বজনদের সঙ্গে নিয়ে কেক কাটেন খালেদা জিয়া।
এমএইচ





