মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ২১ ফেব্রুয়ারি রোজ শনিবার প্রত্যুষে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে একত্রিত হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে গমনের জন্য আহ্বান করা হয়েছে।
জেএ





