যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করে বিএনপি সেই নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে যাচ্ছে। এতে বিএনপির আন্দোলনে কৌশল ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি।
রোববার বেলা ১১টায় কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, যে সরকারকে অবৈধ বলে দাবি করেছে বিএনপি, সেই অবৈধ সরকারের অধীনে উপজেলা নির্বাচনে যাচ্ছে। এটা সরকারকে বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার এক সফরে কক্সবাজার আসেন যোগাযোগমন্ত্রী। রোববার তিনি কক্সবাজার ত্যাগ করেছেন।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]