জামায়াতের ঔরস থেকে বিএনপির জন্ম হয়েছে বলেই কেউ কাউকে ভুলতে পারছেনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে 'আমরা মুক্তিযুদ্ধের সন্তান' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,বিএনপি এখন গণতান্ত্রিক দল হওয়ার ভাব দেখাচ্ছে। তারা জামায়াতকে ত্যাগ করার নাটক করছে বলেও মন্তব্য করছেন তিনি।
কামরুল বলেন,বিএনপি এমন ভাব দেখাচ্ছে মনে হয় তারা ভালো হয়ে গেছে। কিন্তু তাদের এই ভালো কতদিন থাকে তাই এখন দেখার বিষয়। তবে এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন,বিএনপি-জামায়াতের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। তাদের আন্দোলন পুরো রাষ্ট্রের বিরুদ্ধে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,৫ জানুয়ারির নির্বাচন ভালো হয়েছে না খারাপ হয়েছে তা কোনো আলোচনার বিষয় হতে পারে না। এই নির্বাচন হয়েছে সাংবিধানিক ধারা অনুযায়ী। ভবিষ্যতেও যদি কোনো নির্বাচন হয় তবে তাও এভাবেই ভাবেই হবে।
সংগঠনের সভাপতি হূমায়ূন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষকলীগের-সহ সভাপতি এমএ করিম, সংগঠনের যুগ্ম সম্পাদক শফিকুল্লাহ মজুমদার টিপ প্রমুখ।
[b]এমআর, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)[/b]
রাজনীতি
জামায়াতের ঔরস থেকেই বিএনপির জন্ম: কামরুল
জামায়াতের ঔরস থেকে বিএনপির জন্ম হয়েছে বলেই কেউ কাউকে ভুলতে পারছেনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে 'আমরা মুক্তিযুদ্ধের সন্তান' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।





