বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে একদলীয় বাকশাল শাসন কায়েম করেছে।

খালেদা জিয়ার নির্দেশে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশে একটি বহুদলীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করব।

লক্ষ্মীপুর জেলা বিএনপির কার্যালয়ে শনিবার দুপুরে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সকল কথা বলেন। তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠ না হলে নির্বাচন অর্থহীন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান,সাবেক মহিলা এমপি সাইমুন বেগম, কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক ফেরদৌস আহমেদ খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন ও লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এমই