জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এক সপ্তাহের সফরে চীন গেছেন। প্রধানমন্ত্রীর দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এরশাদের এটি তৃতীয় সফর।

এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও বিশেষ সফরে ভারত যান হুসেইন মুহম্মদ এরশাদ। ‘আন্তর্জাতিক শান্তি দিবসের’ সম্মেলনে যোগ দিতেই তার চীন সফর বলে জানিয়েছে জাতীয় পার্টি সূত্র।

শনিবার দুপুরে চীনের উদ্দেশ্যে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

চেয়ারম্যানকে বিদায় জানাতে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, এস এম আব্দুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভরায়সহ অন্য নেতাকর্মীরা। আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।

ঢাকা, ২০ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ