আওয়ামী লীগ গনতন্ত্র হত্যা করেছে, গনতন্ত্রকে ধ্বংস করেছে, তাদেরকে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনকে ভারতের নির্বাচন থেকে শিক্ষা নিতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (২৫মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং এড. জাবেদ ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা আ. সালামসহ প্রমুখ।
প্রধান অতিথির ভক্তব্যে ড. মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্র নায়ক। তিনি সকল ক্ষেত্রে সফল। সৈনিক হিসেবে, স্বাধীনতার ঘোষক হিসেবে, সেক্টর কমান্ডার হিসেবে সফল।
তিনি আরও বলেন, বর্তমান আধুনিক বাংলাদেশ গড়ার মূল কারিগর হচ্ছেন মেজর জিয়াউর রহমান। বিদেশে কর্মী রপ্তানি, গার্মেন্টস শিল্পের মতো দেশের অর্থনৈতিক মুল স্তম্ভ এবং জাতি সাত্তার পরিচয় দিয়েছে জিয়াউর রহমান।
খন্দকার মোশাররফ বলেন, যে মামলায় বেগম জিয়ার কোন প্রকার সম্পর্ক নেই সেই মামলায় নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে ৫ বছর সাজা দিলেও উচ্চ আদালত তা ১০ বছরে রুপ দিয়েছে। এতেই প্রমাণ হয় এটা সরকার করেছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতি হিংসার কারনে বন্দী আছেন। সরকার নিয়ন্ত্রিত বিচারালয় থেকে খালেদা জিয়াকে আন্দোলন ছাড়া মুক্ত করা যাবে না।
ড. মোশাররফ বলেন, একাদশ জাতীয় নির্বাচনের আগে আ.লীগ গোয়েন্দা সংস্থার কাছ থেকে রিপোর্ট পেয়েছে তারা ৩০-৩৩টি আসনের বেশি পাবে না। তাই তারা জনগণকে ভোট দিতে দেয় নাই।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদি সরকার থেকে গনতন্ত্র মুক্ত করতে হলে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। সকল ক্ষেত্রে গনতন্ত্রের প্রয়োগ করতে হব।
বিশেষ অতিথির বক্তব্যে খালেদা জিয়ার উপদেষ্টা আ.সালাম বলেন, মিথ্যাচার করতে করতে হাসিনা মহাপাপী হয়ে গেছে আর এই মহাপাপীর প্রভাব পড়েছে জনগণের উপর। দেশের মানুষ আর এই মহাপাপীকে বাদ দিতে চায়।
তিনি আরও বলেন, পদ্মা সেতুর বাজেট ১০ হাজার কোটি টাকা থেকে ৩০হাজার কোটিতে পৌঁছেছে।আজ মেগা প্রজেক্টের নামে মেগা চুরি হচ্ছে।
আ.সালাম আরও বলেন, সকলকে একসাথ হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। মিথ্যাকে পরাজিত করে সত্যের বিজয় আনতে হবে।
সাইফুল/এমআর