শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নারায়ণগঞ্জে যেসব হত্যাকান্ড ঘটেছে অচিরেই তার রহস্য উন্মোচিত হবে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
জাতীয় প্রেসক্লাবে শহীদ আহসান উল্লাহ মাস্টারের দশম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ হত্যাকান্ডে আইন শৃঙ্খলা বাহিনী বা কোন ব্যক্তি যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে ছাড় দেয়ার কোন সুযোগ নেই বলে তিনি গণমাধ্যমকে জানান।
বিএনপির প্রতি অভিযোগ করে তিনি বলেন, বিএনপির এক সিনিয়র নেতা চোরাগুপ্তা হামলার কথা বলার পর থেকে দেশে গুম খুন অপহরণ বেড়ে গেছে। সুতরাং এ সবের দায় বিএনপি এড়াতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেন, গাজীপুর থেকে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন করার লক্ষ্যেই জনপ্রিয়তার শীর্ষে থাকা নেতা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। কিন্তু তারা গাজীপুর থেকে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন করতে পারেনি। বরং আরো ঐক্যবদ্ধ হয়ে হয়েছে।
‘আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ’র সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদ প্রশাসক আক্তারুজ্জামান, আহসান উল্লাহ মাস্টারের ছেলে সাংসদ জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের রহস্য অচিরেই উন্মোচিত হবে : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নারায়ণগঞ্জে যেসব হত্যাকান্ড ঘটেছে অচিরেই তার রহস্য উন্মোচিত হবে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। জাতীয় প্রেসক্লাবে শহীদ আহসান উল্লাহ মাস্টারের দশম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ





