সিরাজগঞ্জের তাড়াশ ও কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত কেন্দ্রের ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।
স্থগিত কেন্দ্রের পুনঃ ভোট গ্রহনে জালিয়াতি, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান ও কারচুপির অভিযোগ এনে সোমবার দুপুরে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন এ দুই প্রার্থী।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গির স্থগিত কেন্দ্রের পুনঃ ভোট গ্রহনে জালিয়াতি, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদানের অভিযোগে ভোট বর্জন করেন।
সোমবার ভোট পুনঃ ভোট গ্রহন চলাকালে দুপুর ১২ টায় নাদো সৈয়দপুর সবুজপাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাইদ মহুরীর বাড়িতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষনা দেন।
গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ৫৬ টি ভোট কেন্দ্রের মধ্যে বিন্নাবাড়ি ভোট কেন্দ্রটিতে গোলযোগের কারনে ভোট বাতিল করা হয়েছিল।
কুমিল্লার লাকসামে নির্বাচন বর্জন করেছে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রহমান বাদল। সোমবার দুপুরে ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং মধ্যে হামিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে তিনি এ নির্বাচন বর্জন করেছেন বলে জানা গেছে।
এদিকে সোমবার সকাল ৮টার দিকে কেন্দ্র দু’টি ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে এ কেন্দ্র দুটিতে টানটান উত্তেজনা বিরাজ করে।
২৭ ফেব্রুয়ারি ব্যালট পেপার ছিনতাই ও প্রিজাইডিং অফিসারকে মারধরের ঘটনায় এই কেন্দ্র দুটিতে নির্বাচন বর্জন করা হয়।
ইতোপূর্বে সম্পন্ন হওয়া দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুর রহমান বাদল পেয়েছিলেন ৫০,২০২ ভোট। তিনি দোয়াত-কলম প্রতীকে ৭৪০ ভোটে এগিয়ে রয়েছেন।
অপরদিকে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউনুছ ভূঁইয়া পেয়েছিলেন ৪৯,৭৬২ ভোট।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
তাড়াশ ও লাকসামে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
সিরাজগঞ্জের তাড়াশ ও কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত কেন্দ্রের ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। স্থগিত কেন্দ্রের পুনঃ ভোট গ্রহনে জালিয়াতি, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান ও কারচুপির অভিযোগ এনে





