জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে চট্টগ্রাম হাটহাজারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা আকরাম উদ্দিন পাভেলকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

নেতৃদ্বয় বলেন, গ্রেফতার আর দমন-পীড়ন করে কোন দিন কোন আন্দোলনকে স্থিমিত করা যায়নি আর আজও যাবে না। বর্তমান অবৈধ সরকার শুধু গ্রেফতার আর দমন-পীড়ন করেই ক্ষান্ত হচ্ছে না তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাগুলোতে ছাত্রদল নেতা-কর্মীদেরকে গ্রেফতার ও হয়রানি করছে।

তারা বলেন, অবিলম্বে হত্যা, দমন-পীড়র আর গ্রেফতার বন্ধ করে পদত্যাগ করুন এবং জাতিকে স্বস্তি দিন। অন্যথায় করুন পরিনতি ভোগ করার জন্য প্রস্তুত হউন।

তার অবিলম্বে আকরাম উদ্দিন পাভেলের মুক্তি দাবি করেন এবং তার নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

কেএইচ