ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানস্থল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।

আজ বুধবার (১ জনুয়ারি) ১২টার দিকে এ ককটেল বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সমাবেশ শুরু হয়। প্রয়াত জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি গঠন করেন ছাত্রদল।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ভেতরে সমাবেশ চলাকালে বেলা সোয়া ১২টার দিকে বাহিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের গণতন্ত্র এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের প্রতিষ্ঠবার্ষিকীর একমাত্র লক্ষ্য।

তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি পালন করতে সকল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি মহাসচিব সহ ছাত্রদলের নেতা-কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এএস