জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি গুলশানের বাসা থেকে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের উদ্দেশে রওয়ানা হন।
মামলার দুটির বিচার কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
এর আগে গত ১৮ জুন বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট আসামিপক্ষের আংশিক জেরা সম্পন্ন হয়েছে।
মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তাকে জেরা করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
এআই/





