আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউশন মিলনায়তনে দলের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আর বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সোচ্চার হয়ে রুখে দাঁড়ালেও এই অগণতান্ত্রিক সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না। এটা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করেনি বরং সরকার তাদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না।
তিনি আরো বলেন, আমরা এখনই সংঘাতে যেতে চাই না। সংঘাত এড়িয়ে যেতে চাই। আমরা সত্যিকার অর্থেই একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে আগামী নির্বাচন হোক- সেটা আমরা চাই, সিরিয়াসলি চাই। আমরা কখনোই চাই না যে, সেই অতীতের পুনরাবৃত্তি হোক।
এএস





