জামিন বাতিল করে কারাগারে পাঠানো বিএনপির ৩ নেতার মুক্তি দাবি করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও ১৯ দলীয় জোটের অন্যতম নেতা কাজী জাফর আহমেদ।
রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, সরকার সম্পূর্ণ ফ্যাসিবাদের উলঙ্গ চেহারা নিয়ে আত্মপ্রকাশ করেছে। ১৫ মার্চ ৩য় দফা উপজেলা নির্বাচনে যেভাবে হত্যা, ভোটকেন্দ্র জবরদখল এবং ভোট ডাকাতির মাধ্যমে বিরোধী দলের সুনিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে তাতে পুনরায় গণতন্ত্রের কবর রচিত হয়েছে। এই নারকীয় ঘটনার এক দিন যেতে না যেতেই শুরু হয়েছে বিরোধী দলীয় নেতাদেরকে কারাগারে পাঠানোর চরম দমন নীতির বহি:প্রকাশ।
কাজী জাফর বলেন, সারাদেশে সরকারের একই ধরনের নির্যাতন চলছে। প্রতিদিন খুন, গুম এবং বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে।
১৯ দলীয় জোটের এই নেতা জাতীয় পার্টির পক্ষ থেকে অবিলম্বে বিএনপি তথা ১৯ দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন। এছাড়াও বিএনপি ঘোষিত সোমবারের বিক্ষোভ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে জাতীয় পার্টির নেতাকর্মীদের ও জনগণকে উক্ত কর্মসূচি পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।
[b]ঢাকা, এমএইচ, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
বিএনপি নেতাদের মুক্তি দিন: কাজী জাফর
জামিন বাতিল করে কারাগারে পাঠানো বিএনপির ৩ নেতার মুক্তি দাবি করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও ১৯ দলীয় জোটের অন্যতম নেতা কাজী জাফর আহমেদ





