ময়মনসিংহে নূরানী জর্দা ফ্যাক্টরিতে যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের নিহত স্বজনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ।

রোববার দুপুরে শহরের সার্কিট হাউজ ডাকবাংলোয় নিজস্ব তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা, এমপি হিসেবে নিজের তহবিল থেকে একবান টিন ও ঘর নির্মাণের জন্য ৩ হাজার টাকার চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি, সালাহ উদ্দিন মুক্তি এমপি, জেলা প্রশাসক, মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়জুল হক, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহম্মদ প্রমুখ।

এসএইচ