হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং চট্টগ্রামের পটিয়ার আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান মুফতি হযরত মাওলানা মুজাফ্ফর আহমাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ০২ মে ২০১৭ প্রদত্ত এক শোকবাণীতে বলেন, “মুফতি হযরত মাওলানা মুজাফ্ফর আহমাদের ইন্তেকালে জাতি একজন বিজ্ঞ আলেমে দ্বীনকে হারালো।
তিনি সারা জীবন ইসলামী শিক্ষা বিস্তারের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। একজন আলেমে দ্বীন হিসেবে তিনি সারা জীবন দ্বীন ইসলামের বিরাট খেদমত করে গিয়েছেন। এসব অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
আমি তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।”
এমএনজে





