৯১ দিন পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলল। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপির কয়েকজন নেতা গত ৩ জানুয়ারি থেকে তালাবদ্ধ ওই কার্যালয়ে যান।
শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে দলের সহ দফতর সম্পাদক আসাদুল করীম শাহীনসহ কয়েকজন কার্যালয়ে প্রবেশ করছেন বলে জানা যায়।
৩ জানুয়ারি রাত থেকে কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। প্রথমে পুলিশ কার্যালয়টি তালাবদ্ধ করে তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে বিএনপিকে চাবি বুঝিয়ে দেওয়া হয়। ওই দিনের পর থেকে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ে যাননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কার্যালয়ের নিচের দোকানের তালা খুলতে সমর্থ হন। তবে কার্যালয়ে প্রবেশের তালা খুলতে পারছেন না তারা।
চাবি সংক্রান্ত জটিলতায় এমনটা হচ্ছে বলে জানিয়েছেন দলের সহ দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন।
জেআই





