আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বিএনপির লংমার্চের সময় হঠাৎ করেই ৩ হাজার কিউসিক পানি আসায় যে রহস্য তৈরি হয়েছে তাতেই বোঝা যায় বিএনপি তিস্তা চুক্তি চায় না।
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইনঞ্জিনীয়ার্সের গোলটেবিলে ‘বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ’ “চলমান রাজনীতি বিষয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতিতে  ষ্টানবাজি, বালখিল্য ও কুটকৌশল  না করে মূল ধারার রাজনীতিতে ফিরে আসুন। তিস্তা অভিমুখে লংমার্চ দেশের জন্য কিছুই নিয়ে আসতে পারেনি। এমন কি আপনাদের উদ্দেশ্য ও সফল হয়নি। আপনারা দলকে উজ্জীবিত ও জনগণকে সম্পৃক্ত করতে পারেননি। লংমার্চের নামে গাড়ি মার্চ হয়েছে। রাজনীতির নামে বাংলাদেশে আর অপরাধ নীতি হবেনা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোন চুক্তি করেনি এবং ভবিষৎতেও করবেনা।
রানা প্লাজা সম্পর্কে সুরঞ্জিত বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ পরিবার ক্ষতিপূরণ ও পূর্ণবাসন সঠিক ভাবে বন্টন হয়নি। এমনকি বিদেশী অর্থ সমভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে দেয়া হয়নি। এ সময় তিনি সরকার ও গার্মেন্ট মালিক পক্ষকে সমন্বয় সাধনের মাধ্যমে পূর্ণবাসনের আহ্বান জানান।
সুরঞ্জিত বলেন, গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ রক্ষায় ট্রেড ইউনিয়নের বাস্তবায়ন করা প্রয়োজন। আর্ন্তজাতিক শ্রম মন্ত্রনালয়ের মন্ত্রীকে সভাপতি করে একটি মনিটরিং সেল গঠন করারও প্রস্তাব দেন তিনি।
হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]