শেষ ধাপের উপজেলা নির্বাচনেও সারা দেশে কেন্দ্র দখল করে আ'লীগ সন্ত্রাসীরা ব্যালটে সীল মারছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, প্রকাশ্যে ব্যাপক অনিয়ম ও কারচুপি হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করে চলেছে। মোটা অংকের টাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেনা বেচা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সোমবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় রিজভী সারা দেশে উপজেলা নির্বাচনের সরকার দলীয় সমর্থকদের কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও ভোট ডাকাতির চিত্র তুলে ধরেন।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]