জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে আগামীকাল (৩১শে আগস্ট বুধবার) সারা দেশ সকাল সন্ধ্য হরতাল ডেকেছে জামায়াত ইসলামী।

মঙ্গলবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান গনমাধমে পাঠানো এক বিবৃতিতে তিনি হরতালের ঘোষণা দেন।

তবে এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজ্জ্বযাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

বিবৃতিতে তিনি বলেন.“সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করছে। সরকারের সেই ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী। সরকার তথাকথিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মিথ্যা,বায়বীয় ও কাল্পনিক অভিযোগে মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে এবং দলীয় লোকদের দ্বারা আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে।

মাননীয় আদালত সরকারের দায়ের করা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীর ভিত্তিতে আজ ৩০ আগস্ট তাকে মৃত্যুদণ্ড প্রদানের রায় ঘোষণা করেছেন।
তিনি বলেন, এ রায়ে মীর কাসেম আলী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের নামে যে প্রহসনের আয়োজন করেছে দেশে-বিদেশে তার কোন গ্রহণযোগ্যতা নেই।

তিনি ঘোষিত এ কর্মসূচী শান্তিপূর্ণভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীলসমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণী-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি আহবান জানান।

এমবিএইচ/এম এ