মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর রহম করুন, ক্ষমা করুন এবং তাঁকে তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের জন্যও দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাঁদের সবাইকে সবরে জামিল দান করেন। তিনি দোয়া শেষে ‘আমিন’ বলেন।

এনএইচ