আজ ১৫ মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০.০০টায় ঘুরে দাঁড়াও বাংলাদেশ- এর উদ্যোগে পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর ৫ম মৃতুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন বাদশার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।
এড. রুহুল কবির রিজভী বলেন, খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন চেতনার বাতিঘর। তিনি ৫২’র ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নির্লোভ পরীক্ষিত নেতা হিসেবে তিনি ছিলেন সকলের কাছে শ্রদ্ধার পাত্র। ১/১১’র সেই কঠিন সময়ে তিনি জীবন বাজি রেখেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি।
শুধু ১/১১’র সময় নয় এই মহান ব্যক্তিটি তার রাজনৈতিক জীবনে কখনো আপোস করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেমন কাছের মানুষ ছিল তেমনি জিয়া পরিবার ও বেগম খালেদা জিয়ার আস্থার প্রতীক হিসেবে তিনি আমৃত্যু পর্যন্ত কাজ করেছেন। আমরা আমাদের এই প্রিয় মানুষদেরকে এখন ভুলতে বসেছি। আর এ কারণেই আমরা ঘুরে দাঁড়াতে পারছি না।
তিনি আরো বলেন, এখন যেখানেই যাই সেখানে পদ আর পদ। এছাড়া অন্যকোন কথা নেই। কিন্তু আমরা যখন এই প্রিয় নেতার পিছনে রাজনীতি করেছি তখন পদের জন্য রাজনীতি করিনি। ঐসময় অনেকে মিডিয়ার সামনেও আসতে চায়নি। অনেক এমপিকে খুঁজে পাওয়া যায়নি।
কিন্তু আজ অনেককে দেখা যায়। তাদের বিভিন্ন মিডিয়ার সামনেও কথা বলতে শোনা যায়। যারা দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তাদের কথা অবশ্যই দলের নীতি-নির্ধারকেরা মনে রাখবেন। সবাইকে খোন্দকার দেলোয়ার হোসেনের বিদেহী প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং তার আদর্শকে অনুসরণ করার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এ্যাড. বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ কর্মসংস্থান সম্পাদক, যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি জাহাঙ্গীর আলম হাওলাদার, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, ন্যাপের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান উল্লাহ তুষার, সৈয়দ আবেদীন প্রিন্স, সোহেলআহমেদ,জি.বাবুল, হিটু, মিটু, তাজউদ্দিন সাগর, যুবনেতা রেজাউল কবির সেলিম, আল আমিন খান, মোঃ রমিজ উদ্দিন রুমী, জামাল হোসেন মোল্লা, রাসেল দেওয়ান, আবুল কালাম আজাদ, এ.এস.এম সাইফুল্লাহ সাকের, মাহফিজুল ইসলাম মাসুম, আসাদুজ্জামান, মোঃ শাহজাহান, সুমন, রিপন, বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম, রাজ্জাক মৃধা ও ফারুক আহমেদ খান।
সভায় সভাপতি তার সমাপণী বক্তব্যে বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন চাচা ছিলেন আমার রাজনৈতিক আদর্শের আলোক বর্তীকা। তার কাছ থেকে সেই শিশু বয়স থেকে কিভাবে নির্লোভ রাজনীতি করতে হয় তা শিখতে পেরেছি। তিনি আমাদেরকে আপোসহীন রাজনীতির দীক্ষা দিয়েছেন। সবাইকে এই মহান নেতার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এআই





