বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামাজিক, রাজনৈতিক ও বন্যাপরিস্থিতিসহ জাতীর এই সঙ্কটময় মুহূর্তে জন্মদিনের অনুষ্ঠান করা সমীচীন মনে করেননি বেগম খালেদা জিয়া।

সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা অবগত আছেন বিএনপি চেয়ারপারসন ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালনের অনুষ্ঠান বাতিল করেছেন। কারণ, তিনি মনে করেন, বর্তমানে দেশের সামাজিক, রাজনৈতিক ও বন্যা পরিস্থিতিতে জন্মদিন পালন ঠিক হবে না।

তিনি বলেন, বিএনপি চেয়ারপাসনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, অসুস্থ তারেক রহমানের সুস্থতা ও নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়েছে।

এ সময়ে দেশের শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক।

দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনে উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সানা উল্লাহ মিয়া, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এসএম