বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান বলেছেন, সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাই জনগণকে এ ভারসাম্যহীন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ‘অনির্বাচিত, অবৈধ সরকার নতুন নতুন আইন করে জনগণের হাতকে শৃঙ্খলিত করছে। এ সরকারের বিরুদ্ধে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় নেই।’

জেনারেল মাহবুব আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত বিচারপতিদের অভিশংসন আইনের প্রতিবাদে এক আলোচনা সভায় এ সব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘শেখ হাসিনা দেশে কোনো নির্বাচন দেবেন না। তাই গণঅভ্যুত্থান ঘটিয়ে এ সরকারের পতন ঘটানো হবে।’

জেআই,