আজ মঙ্গলবার এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে নয়া পল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক মানববন্ধনে আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন,আওয়ামী লীগ নিজেরা সন্ত্রাসী। সেজন্য রাষ্ট্রটাকেও সন্ত্রাসী বানিয়ে ফেলছে। এজন্য তারা রাষ্ট্রের যন্ত্রগুলোকে ব্যবহার করছে। প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করছে।

আওয়ামী লীগ শিষ্টাচার জানে না এমন মন্তব্য করে তিনি বলেন, সমস্ত জাতি আজ প্রতিজ্ঞাবদ্ধ। এটা শুধু বিএনপির আন্দোলন নয়, পুরো জাতির ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন।

ডিবিতে গয়েশ্বর চন্দ্র রায়ের খাবারের কথা তুলে ধরে তিনি বলেন, এগুলো হচ্ছে ডাইভারশন। আপনাদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য নাটক করছে।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আপনারা আরো দৃঢ় হন আরো দৃঢ়বদ্ধ হন।

এমবি