এক দিন বিরতির পর আজ (শুক্রবার) আবারো সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে বের হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিকাল সাড়ে ৪টার দিকে তিনি গাড়িবহর নিয়ে গুলশানের কার্যলয় থেকে বের হন তিনি।
ঢাকা দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে পুরান ঢাকার দিকে তার যাওয়ার কথা রয়েছে।
গত শনিবার থেকে বুধবার পর্যন্ত একটানা ৫ দিন সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চান খালেদা জিয়া। এর মধ্যে ৩ দিনই তার গাড়িবহরে হামলা করা হয়। বুধবার খালেদা জিয়ার গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার তিনি নির্বাচনী প্রচারের কাজে বের হতে পারেননি।
মাঝে একদিন বিরতির পর আজ শুক্রবার আবার বের হচ্ছেন।
এমএইচ





