আজ ৮ মে সকালে এবং ফিলিপাইনের রাষ্ট্রদূত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী ও ২ জন পাইলটসহ ৮ জন নিহত এবং পোল্যান্ডও নেদারল্যান্ডের রাষ্ট্রদূতসহ কয়েক জন আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা জানান।
তিনি বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় যে বিরাট ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি আশা করি পাকিস্তান সরকার এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নিহতদের পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
এসএইচ





