ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র এখনও অব্যহত রয়েছে এমন দাবী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার এর কৌশল পরিবর্তন করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করার পথে হাটছে।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। অন্যদিকে মামলায় এসব মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য করতে চাচ্ছে।
গয়েশ্বর চন্দ্র বলেন, মধ্যবর্তী নির্বাচন দেওয়ার আগে আওয়ামী লীগ জয় লাভের জন্য সমস্ত ইঞ্জিনিয়ারিং করছে। নির্বাচন দেওয়ার আগে সরকার বিএনপি নেতাদের একের পর এক নেতাকে জেলে ঢুকাবে। সেইসঙ্গে ২০ দলীয় জোটও ভাঙ্গার চেষ্টা করছে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতারা যদি বেইমানী না করতো তাহলে বেগম খালেদা জিয়াকে জেলে যেত হত না। এবং তারেক রহমানের এ অবস্থা হত না। তারেক রহমান শিকার হয়ে বিদেশে চিকিৎসারত আছেন। তাকে নির্যাতনের কারন জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব শূন্য করা। তারা জানে না কোন ব্যক্তির মৃত্যু হলেও তার আদর্শের মৃত্যু হয় না।
গয়েশ্বর বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। জাতীয়তাবাদী শক্তিকে নিমূল করা আর দেশের নেতৃত্ব শূন্য করা একই কথা। জনতার রায়ের কাছে আদালতের রায় তুচ্ছ। সরকারকে বিদায় নিতে হবে। মানুষ এ সরকারকে চায় না। জনগণ না চাইলে সরকার বেশি দিন থাকতে পারে না।
তিনি আরও বলেন, ডিজিটাল কায়দায় মিথ্যা কথা বলছে সরকার। সরকার ডিজিটাল কায়দায় দুর্নীতি, সন্ত্রাসী করছে। রাজনীতি ডিজিটাল হয় না। সনাতন পদ্ধতিতে রাজনীতি চলে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ একটি ভংকর রাষ্ট্রে পরিনত হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা পযর্ন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। সংসদে যারা আছে তারা খুনী, সন্ত্রাসী, চোর। ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে এদের বিদায় করতে হবে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, খন্দকার নাম পরিবর্তন করেছে আওয়ামী লীগ। আর কয়েক দিন পর হাসিনা নামও বর্জন করবেন। নির্বাচন দিন তাহলে দেখা যাবে কত ধানে কত চাল।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





