মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থান ঘিরে এ চিত্র দেখা গেছে।
সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধকারীরা মিছিল ও পিকেটিং করছেন।
এদিকে সকাল থেকে অবরোধে যেন কোনো ধরনের নাশকতা না হয় সে জন্য বিজিবি, পুলিশ ও র্যাবের টহল অব্যাহত আছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্র্যাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, সকাল থেকেই যানবাহনের সংখ্যা কম। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তাও আছে।
এনএইচ





