বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোবল দৃঢ় আছে। তিনি ভালো আছেন। সম্পূর্ণ সুস্থও আছেন।

তার সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে দলের সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

তারা বলেন, ম্যাডামের সঙ্গে বৈঠকে সম্পূর্ণ আইনগত বিষয়ে কথা হয়েছে।

আগামীতে খালেদা জিয়া আদালতে যাবেন কিনা- সংবাদিকদের এ প্রশ্নে তারা বলেন- পরিস্থিতি অনুযায়ী দেখতে পাবেন ম্যাডাম (খালেদা জিয়া) আদালতে যাবেন কিনা। এটা পুরোটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে।

এর আগে বিকালের দিকে খালেদার এই দুই আইনজীবী কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন। তখন কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের কাছে দুঃখ প্রকাশ করে ফেরত পাঠান। সন্ধ্যায় তারা আবার এলে কার্যালয়ে প্রবেশের অনুমতি পান।

জেএ