বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রাহমান জনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলার আসামী কুলাঙ্গার তারেক রহমান তার বক্তব্য প্রত্যাহার না করলে বিএনপির কোন গাড়ীকে বিশ্ববিদ্যালয় অতিক্রম করতে দেয়া হবে না। আরিচা মহাসড়কেই তাদের প্রতিরোধ করা হবে।
সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, তারেকের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। লন্ডনে বসে কাপুরুষ ইতিহাস বিকৃতি করছে। এসময় তিনি অবিলম্বে তারেককে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেয়ার দাবি জানান। বিএনপির আন্দোলনকে কঠোর হস্তে দমন করার হুশিয়ারিও দেন তিনি।
মানববন্ধনে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ,আলামিন সেতু,সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ সোহাগ, মুরসিদদ আকন্দ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাইফ, সমাজসেবা সম্পাদক মিনহাজুল আবেদীন, উপ সমাজসেবা সম্পাদক বশিরুল হক, মীর মোশাররফ হোসেন হল সভাপতি তাইমুর রহমান রাসেল, আল বিরুনী হল সভাপতি মোহাব্বত আমীন শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে





