২০ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ ইসলামিক পার্টি'র চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এডভোকেট আবদুল মোবিন-এর ইন্তেকালে তারঁ শূন্যপদে ব্যারিষ্টার ছায়েদুল হাসান ইকবাল-কে পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

আজ রবিবার সকাল ৯:০০ ঘটিকায় পার্টির কেন্দ্রীয় কার্য্যালয় ১২৪/১, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা,ঢাকায় পার্টির এক বর্ধিত সভায় এ সিন্ধান্ত গৃহিত হয়।

পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মো: এজাজ হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন ষ্টীয়ারিং কমিটির সদস্য এডভোকেট শেখ নাজিম উদ্দিন, এ.কে.এম. শাহজাহান চৌধুরী, আবু তাহের চৌধুরী, মোঃ আবুল কাশেম, হাফেজ শহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন চৌধুরী, মুহাম্মদ মাহমুদুল হাসান, সরকার মো: নুরুল ইসলাম ও বিভিন্ন মহানগরী ও জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উক্ত সভায় ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ ইসলামিক পার্টি'র চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এডভোকেট আবদুল মোবিন-এর ইন্তেকালে সর্ব সম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহিত হয়।

সভায় পার্টিকে গণমুখী ও গতিশীল করার লক্ষে পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব আবু তাহের চৌধুরীর প্রস্তাবনায় ও উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে ব্যারিষ্টার ছায়েদুল হাসান ইকবাল-কে পার্টির নতুন চেয়ারম্যান মনোনীত করা হয় এবং বর্ধিত সভার এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য যে, ব্যারিষ্টার সায়েদুল হাসান ইকবাল ইতিপূর্বে বাংলাদেশ ইসলামিক পার্টি'র মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পার্টির চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এডভোকেট আবদুল মোবিন-এর পুত্র।

এসএইচ