বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আহ্বানে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল।
বুধবার সকালে কার্জন হলের সামনে থেকে মিছিলটি শুর হয়ে দোয়েল চত্ত্বর হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহাগের নেতৃত্বে অবরোধের সমর্থনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিক্ষোভ-মিছিলে আরও উপস্থিত ছিলেন- ক্রীড়া-সম্পাদক সৈয়দ মাহমুদ, মানবাধিকার-সম্পাদক আব্দুল আজিজ রুমি, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, বে-সরকারী বিশ্ববিদ্যালয় সম্পাদক, ইয়াকুব রাজু, পাঠাগার-সম্পাদক মেহেদি হাসান, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান,

ডালিয়া রহমান, যুগ্ম-আহ্বায়ক-বে-সরকারী বিশ্ববিদ্যালয়; মামুন খান, এস.এম হল, করিম প্রধান রনি, মুজিব হল; সাইফুল ইসলাম, জহু হল; আব্দুল্লাহ আল-মাসুদ, এফ.এইচ হল; মাসুদ সালেহ উদ্দিন, এফ.এইচ হল; সাজিদ হোসেন বাবু, জিয়া হল; ইউসুফ, মহসিন হল; নয়ন, জহু হল; মুন, ২১শে হল; লিয়ন, ২১ হল; মহসিন ভূইয়া, জিয়া হল; মাসুদুর মাসুদ, জসিম উদ্দিন হল; স্মৃতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; শাহিন, ঢাকা কলেজ; ফয়সাল আহম্মেদ সোহেল, ঢাকা পলিটেকনিক; ফয়সাল আহম্মেদ রকি, ঢাকা ডেন্টাল কলেজ; আশরাফ জালাল খান মনন, রায়হান, সম্রাট, রাকিবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে পুলিশ এসে ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এমএইচ