জাতীয় পার্টিকে আগামীতে ক্ষমতায় নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলকে সু-সংগঠিত করে আরো শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার দুপুরে মৌলভীবাজারে যাওয়ার পথে আশুগঞ্জের স্থানীয় হোটেল সুরমা ইনে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন এরশাদ।
এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সাংসদ নবীন চৌধুরী, পীর হাবিবুর রহমান, ইয়াহিয়া চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান, তাজুল ইসলাম, সুনিল শুভ রায় ও যুগ্ম-মহাসচিব নূরুল ইসলাম নুরু উপস্থিত ছিলেন।
এসএইচ





